1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৩০|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

বরিশালে ১০ লাখ মানুষের সমাবেশের প্রস্তুতি: ব্যানার ছেঁড়াসহ নানামুখী বাধার অভিযোগ ৮ ইসলামী দলের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়েছেন

বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ ও নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জোটের নেতৃবৃন্দ। তাদের দাবি, ব্যানার-পোস্টার ছেঁড়ে ফেলা থেকে শুরু করে সমাবেশে আসার পথে বাধা—সবকিছু মিলিয়ে পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

তবুও এসব বাধা মোকাবিলা করে বরিশালে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম নিশ্চিত করার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ৮ দলীয় জোটের বরিশাল অঞ্চলের শীর্ষ নেতারা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন,
“৫ দফা দাবির পক্ষে দেশের ৭ বিভাগে সমাবেশ হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে অন্তত ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে আমরা আশা করছি।”

তিনি জানান,
ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি, সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন, উচ্চ ও নিম্ন কক্ষে পি.আর পদ্ধতিতে নির্বাচন, এবং নির্বাচনে সমান সুযোগ–লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সেক্রেটারি ও বরিশাল সদর আসনের প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন,
“জুলাই সনদে সব দলের স্বাক্ষর রয়েছে। কিন্তু এর বাস্তবায়নে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনের সঙ্গে গণভোটের উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা জটিলতা তৈরি হয়েছে। এখনো দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।”

তিনি আরও বলেন,
“সারা দেশের মতো বরিশালেও আমাদের নেতাকর্মীদের উপর হামলা অব্যাহত রয়েছে। গত ১৫ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার যেনো জনগণ অবাধে ভোট দিতে পারে—এটাই আমাদের দাবি।”
মঙ্গলবারের সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত হবে বলেও তিনি দৃঢ়ভাবে জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সহসভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান,
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক,
জাগপার বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন ও জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার,
মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন এবং মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com