1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী ৮ সেপ্টেম্বর  উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়?

বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএনপির অভিভাবক, সাবেক হুইপ ও মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদান নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে র‌্যালির আশপাশের এলাকা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি একপর্যায়ে বিশাল জনসমাবেশে রূপ নেয়।

আয়োজকরা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com