1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

বরিশালে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে প্রায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিকাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রায় ২০টি পরিবার ব্যবহার করে আসছে। নিজেদের অর্থায়নে একাধিকবার তারা রাস্তাটি সংস্কারও করেছেন। কিন্তু সম্প্রতি গৌরনদী পৌরসভা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলে প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাধা দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে জানানো হলে থানার ওসি উভয় পক্ষকে বসিয়ে রাস্তাটি জনসাধারণের ব্যবহারের পক্ষে রায় দেন। কিন্তু বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ওসির নির্দেশ অমান্য করে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে ওই রাস্তায় পাকা দেয়াল নির্মাণ শুরু করেন।

এ সময় বাধা দিতে গেলে তার ভাড়াটিয়া লোকজন স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায় এবং মিথ্যা মামলার হুমকি দেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানান, প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ২০টি পরিবার এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

এ ঘটনায় যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। অভিযোগ প্রসঙ্গে প্রবাসী কামাল সরদার জানান, ‘আমি আমার ক্রয়কৃত জমির ওপর দেয়াল নির্মাণ করছি। ভাড়াটে লোকজন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।’ গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রবাসী পরিবারকে রাস্তা বন্ধ না করতে বলা হয়েছিল। তবে সর্বশেষ পরিস্থিতি আমার জানা নেই।’

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com