1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৪৪|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

বরিশালের সাংবাদিকতায় আস্থাহীনতার ঝড়: এখনই বদল প্রয়োজন-নয়তো সবকিছু ভেঙে পড়বে”

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়েছেন

রিপোর্ট আসাদুজ্জামান মুরাদ 

বরিশালের সাংবাদিকতা আজ এক অদ্ভুত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার নিউজফিড থেকে শুরু করে চায়ের দোকানের বেঞ্চ, সবখানেই চলছে তীব্র সমালোচনার ঝড়। অথচ সাংবাদিকতা তো আস্থা ও দায়িত্বের জায়গা। মানুষ যখন খবরের দিকে হাত বাড়ায়, তখন তারা খোঁজে সত্য, খোঁজে নির্ভরতার আলো। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অপসংবাদিকতার ঘটনায় সেই আলো যেন ম্লান হয়ে যাচ্ছে।

কিছু সংখ্যক অনিয়মকারী আটক হওয়ায় জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, সত্যিকারের সাংবাদিকরা কোথায়?”
এই প্রশ্নটাই বরিশালের সাংবাদিক সমাজকে আজ কাঁপিয়ে দিচ্ছে। অথচ সত্যিকারের সাংবাদিকরা এখনো লড়ে যাচ্ছে, লিখছে, সংগ্রাম করছে। কিন্তু কিছু ‘গুটিকয়’ লোকের কুকর্ম পুরো পেশাটিকে সন্দেহের চোখে ফেলছে।

১৫ ও ৩৫ সংগঠনের নেতৃত্ব থাকা সত্ত্বেও তারা এই আস্থাহীনতার ঢেউ থামাতে পারছে না। মানুষের মন যখন আহত হয়, তখন শুধু বিবৃতি দিয়ে বিশ্বাস ফেরানো যায় না। প্রয়োজন সাংবাদিক সমাজের এক টেবিলের বৈঠক যেখানে থাকবে না কোন রকমের ভেদাভেদ। প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ, প্রয়োজন অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান, প্রয়োজন নৈতিকতার পুনর্জাগরণ।

বরিশালের সাংবাদিক সমাজ এখনই যদি পদক্ষেপ না নেয়, আস্থা একবার ভেঙে গেলে আর ফেরানো কঠিন হয়ে যাবে।
সময় এসেছে নিজের ঘর গোছানোর, খারাপদের চিহ্নিত করে পেশা থেকে দূরে রাখার, সাধারণ মানুষের কাছে আবারও বলতে, সাংবাদিকতা এখনও বেঁচে আছে, সৎ মানুষের হাতেই।

বরিশালের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উচিত এখনই শক্ত পদক্ষেপ নেওয়া, বাছ-বিচার, নিয়ম-শৃঙ্খলা, স্বচ্ছতা, এবং কঠোর নৈতিক অবস্থান। না হলে সত্যিকারের সাংবাদিকরা নির্যাতিত হবে অন্যায়ের ছায়ায়, আর জনগণের আস্থা ধীরে ধীরে হারিয়ে যাবে একেবারে।

এই সময়টা সংকটের হলেও, পুনর্জাগরণেরও সুযোগ আছে।
শুধু দরকার সাহসী নেতৃত্ব, আর একটি কঠোর বার্তা:
“সাংবাদিকতা পেশা নয়, দায়িত্ব; আর দায়িত্বে যারা ব্যর্থ তারা এখানে চলবে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "বরিশালের সাংবাদিকতায় আস্থাহীনতার ঝড়: এখনই বদল প্রয়োজন-নয়তো সবকিছু ভেঙে পড়বে”"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com