1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৫৪|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

বরিশালের ছয় আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থী ঘোষণা, বরিশাল-৩ আসনে সিদ্ধান্ত স্থগিত

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪৩ বার পড়েছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এখনো বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, বরিশালের ঘোষিত পাঁচ আসনের বিএনপি প্রার্থীরা হচ্ছেন—

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ): কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান

বরিশাল-৫ (সদর উপজেলা ও মহানগর): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানত। তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, ওই আসনে একাধিক প্রার্থীর নাম প্রস্তাবিত থাকায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঘোষিত প্রার্থী তালিকা প্রাথমিক, প্রয়োজনে এটি পরিবর্তন বা সংশোধন হতে পারে।”

তিনি আরও বলেন, “বিএনপি আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com