1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৪০|
শিরোনামঃ
ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে গৌরনদীতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন, আধাঘণ্টা অবরোধ ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি “রাতভর ড্রেজার-ট্রাকের দৌরাত্ম্য, নদীভাঙনে বিলীন গ্রাম: বরিশালের তালতলীর কাগাশুরা-সাফানিশায় বালু সিন্ডিকেটের তাণ্ডব” কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন

এম. ইয়ামিন আহমেদ | মহিপুর কুয়াকাটা প্রতিনিধি

পটুয়াখালীতে জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও দলের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষক দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ইভান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। সভার শুরুতে নবগঠিত জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আইডিবি কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সিকদার রানা।

সভায় উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক ও নিজস্ব সমস্যাগুলো তুলে ধরেন। একই সাথে দলের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং আগামী দিনের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে দেশের কৃষিখাত ও কৃষকদের উন্নয়নে দলের অতীতের বিভিন্ন কৃষিবান্ধব পদক্ষেপ ও সেবাগুলোর কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “দেশের অর্থনীতি সচল রাখতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। তাই কৃষক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ কৃষকদের পাশে দাঁড়াতে হবে। দলের হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনের লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন পৌর কৃষক দলের মিজানুর রহমান বাচ্চু, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা কৃষক দলের হুমায়ুন কবির মজনু খান, জেলা যুবদলের অ্যাডভোকেট আল আমিন সুজন, অ্যাডভোকেট আনিসুর রহমান, লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন হাফিজ এবং নারী ও শিশু ফোরাম জেলা শাখার সভাপতি জাফর জেসমিন প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com