1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৫০|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

চরকাউয়া খেয়াঘাট ইজারা চক্রান্ত রুখতে পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধ হবে : আবু নাসের রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার যেকোনো অপচেষ্টা পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশাল লঞ্চঘাটের সম্মুখে ‘আমরা বরিশাল সদর উপজেলা পূর্বাঞ্চলবাসী’-এর উদ্যোগে আয়োজিত চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানববন্ধনে সর্বস্তরের জনগণসহ খেয়াঘাট সংশ্লিষ্ট মাঝি-মাল্লারা অংশগ্রহণ করেন।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর উপজেলার পূর্বাঞ্চলের প্রায় দুই লাখ মানুষ চরকাউয়া খেয়াঘাটকে প্রতিদিন নির্বিঘ্ন যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে শহর ও পূর্বাঞ্চলের মধ্যে প্রতিদিন লক্ষাধিক মানুষ স্বল্প খরচে ট্রলারযোগে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে এই খেয়াঘাট সাধারণ মানুষের জন্য একটি জনবান্ধব ও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের এই যাতায়াত ব্যবস্থাকে পুঁজি করে হঠাৎ করে খেয়াঘাট ইজারা দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। এর উদ্দেশ্য সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে ব্যক্তিস্বার্থ হাসিল করা। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনদুর্ভোগ বাড়বে এবং পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে তিনি আরও বলেন, চরকাউয়া খেয়াঘাটে ইজারা দেওয়ার কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। প্রয়োজনে পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা অবিলম্বে ইজারা প্রক্রিয়া বাতিল করে খেয়াঘাটকে আগের মতো জনস্বার্থে পরিচালনার জোর দাবি জানান।

মানববন্ধনে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, চাঁদপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেচুর রহমান, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণী, বিএনপি নেতা শাহাবুদ্দিন স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মিয়া, ইউনিয়নের সাবেক সদস্য সচিব সালাম তালুকদার, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা মোসলেম উদ্দিন, চাঁদপুরা ইউনিয়ন বিএনপি নেতা আবুল খায়ের মো. জলিল, ইব্রাহিম ঢালী, ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদারসহ সদর উপজেলার পূর্বাঞ্চলের অসংখ্য সাধারণ মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন ‘চরকাউয়া মাঝি-মাল্লা সমবায় সমিতি’র উপদেষ্টা মিয়া মো. আব্দুস সালাম, সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ অন্যান্য মাঝি-মাল্লারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com