1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:০৫|
শিরোনামঃ
শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সরকারি টাকায় অনিয়মের উৎসব! বাবুগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদপথে পাঁচ বছরের দৃঢ় পদচারণা: বরিশালে দৈনিক ‘আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন গলার কাঁটা সাগরদী সড়ক: অবৈধ দখলে থমকে ৪ লেন স্বপ্ন, মেয়রের জরুরি হস্তক্ষেপ দাবি আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম ​গৌরনদীতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি

গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নারী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ২৯ মার্চ ২০২৬

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের সদস্যসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনাগামী ‘গ্রীনভিউ পরিবহন’ (রেজি নং: বরগুনা-ব-১১-০০২৬) এর একটি বাস বাটাজোড় বাজার থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের ডান পাশে থাকা একটি খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় বাসের যাত্রী ইতি (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি বরিশাল জেলার কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

এছাড়া গুরুতর আহতরা হলেন—উপমা চক্রবর্তী (১৬), গুরুদাস চক্রবর্তী (৬০) ও পবিত্র মজুমদার (৫০)।

ঘটনার পর স্থানীয়রা ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে উপমা চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার শেষে সেটি থানা হেফাজতে রাখা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com