1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:১৪|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

গলাচিপায় স্ত্রীর পেটে ছুরিকাঘাত অতঃপর স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে।গত ৮ সেপ্টেম্বর স্ত্রী নাজমা বেগমকে অটোরিক্সায় করে ঘুরতে নিয়ে জান স্বামী আল-আমিন গাজী (৪৫)। পানপট্টি ইউনিয়নের র্বাঁশতলা নামক স্থানে গেলে সেখানে স্ত্রীর পেটে ছুরিঘাত করে পালিয়ে যান তিনি।

স্থানীয়রা গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঘটনার পর পরই আল আমিনের অটোরিকশাটি পানপট্টি বোয়ালিয়া ভেড়িবাঁধের পূর্বপাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। স্ত্রীর ওপর হামলার পর থেকেই আল আমিন নিখোঁজ ছিলেন।

একদিন পর মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পানপট্টির তুলারাম গ্রামের মিজান মিয়ার ঘেরপাড়ে একটি গাছে আল আমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, নাজমা বেগমের বাবা জলিল মিস্ত্রী।

নাজমা ৭ নং ওয়ার্ডের বাঁশতলা এলাকায় বসবাস করেন । নাজমার এর আগেও দুটি বিয়ে হয়েছিল এবং প্রথম স্বামীর ঘরে তার সজল (২২) নামে এক ছেলে ও তুলি (১৮) নামে এক মেয়ে রয়েছে।

প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের সূত্রে আল আমিন ও নাজমার বিয়ে হয়। চার বছর আগে কাজের সূত্রে বাগেরহাট থেকে গলাচিপায় এসেছিলেন আল আমিন। পরে নিজ বাড়ি খুলনায় ফিরে গেলেও নাজমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সেই সূত্রেই তারা বিয়ে করে সংসার শুরু করেন।গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরেই আল আমিন তার স্ত্রী নাজমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এরপর মঙ্গলবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার মূল কারণ জানানো হবে বলে তিনি জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com