1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন

প্রাচ্যের ভেনিস’খ্যাত বরিশালকে কীর্তনখোলা নদীকে কেন্দ্র করে একটি আধুনিক, পরিকল্পিত ও বাণিজ্যিক-পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের প্রস্তাব দিয়েছেন বরিশাল মহানগরের সদস্য সচিব এম. আনোয়ার হোসেন সিকদার।

বরিশাল মেট্রোপলিটন এলাকার কৌশলগত পরিকল্পনা উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

এম. আনোয়ার হোসেন সিকদার বলেন, কীর্তনখোলা নদীর দুই তীরকে বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় এনে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে একটি বাস্তবমুখী, টেকসই ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু হবে কীর্তনখোলা নদী।
তিনি বলেন, নদীর দুই তীরে পরিকল্পিত অবকাঠামো, আধুনিক যোগাযোগব্যবস্থা, পর্যটনকেন্দ্র, বিনোদন সুবিধা ও নদীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তুলতে হবে। এর মাধ্যমে কীর্তনখোলাকে শুধু একটি নদী হিসেবে নয়, বরং বরিশালের অর্থনীতি, পর্যটন ও নগর উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজে লাগানো সম্ভব।

 

নগরীর পরিবেশ, ভারসাম্য ও বাসযোগ্যতা নিশ্চিত করতে বৃহৎ শিল্প-কারখানা ও শিল্পাঞ্চল বরিশাল মেট্রোপলিটন এলাকার বাইরে পরিকল্পিত শিল্প জোনে স্থাপনের প্রস্তাবও দেন তিনি।

তার মতে, এসব শিল্পাঞ্চলের সঙ্গে নগরীর উন্নত ও কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নগরকেন্দ্রে শিল্পপ্রতিষ্ঠানের প্রশাসনিক, করপোরেট ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা যেতে পারে।

নদীর দুই তীরে গড়ে উঠবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্র
এম. আনোয়ার হোসেন সিকদার বলেন, নগরীর দাপ্তরিক, প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য নদীর দুই তীরকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বহুতল ভবন, আধুনিক অফিস কমপ্লেক্স ও বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলতে হবে।
এতে একদিকে বরিশালের নগর সৌন্দর্য ও নান্দনিকতা বাড়বে, অন্যদিকে কীর্তনখোলা নদীকে ঘিরে গড়ে উঠবে একটি আধুনিক ও আকর্ষণীয় বাণিজ্যিক নগরকেন্দ্র।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে আবাসিক, বাণিজ্যিক, প্রশাসনিক, পর্যটন ও শিল্পাঞ্চল নির্ধারণ করা গেলে বরিশালের জন্য একটি বাস্তবমুখী, টেকসই ও দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন কাঠামো তৈরি করা সম্ভব হবে।

কীর্তনখোলা নদীকে কেন্দ্র করে বরিশালের দুই তীরের সমন্বিত উন্নয়ন, আধুনিক বাণিজ্যিক অবকাঠামো, পর্যটন সম্ভাবনা, যোগাযোগব্যবস্থা, পরিকল্পিত আবাসিক এলাকা ও শিল্পাঞ্চল নিয়ে এম. আনোয়ার হোসেন সিকদারের পূর্ণাঙ্গ আধুনিক ও বাণিজ্যিক নগরী গড়ার প্রস্তাব শিগগিরই আসছে।

তার প্রত্যাশা, পরিকল্পিতভাবে কীর্তনখোলার দুই তীরের উন্নয়ন করা গেলে বরিশালকে দেশের অন্যতম আধুনিক, নান্দনিক, বাণিজ্যিক ও পর্যটন নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com