1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৭|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালকিনি ও ডাসারে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল | ১৮ এপ্রিল ২০২৬

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের পূর্বঘোষিত ৩১ দফার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রতিফলন ইতোমধ্যেই দেশের বিভিন্ন খাতে দৃশ্যমান। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমামদের ভাতা প্রদান এবং খেলোয়াড়দের প্রণোদনা দেওয়ার মতো উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। খাল খনন কর্মসূচিও তারই একটি অংশ।

ইনশাল্লাহ, তার প্রতিটি পদক্ষেপই হবে বাংলাদেশের মানুষের কল্যাণে—এখানে কোনো দল, জাতি বা অঞ্চলভেদ নেই। সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকার পুনরায় এ উদ্যোগ গ্রহণ করেছে, যা কৃষক ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড়া বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত এবং কালকিনি উপজেলার মধ্যচর জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত দুটি খাল পুনঃখনন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোজাহীদুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com