1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা, জেলেদের মাঝে চাল বিতরণ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার! বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান বরিশালে গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে ১০ নেতাকর্মী!

কালকিনিতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার গ্রেপ্তার ​

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন

​সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদক | ১৯ এপ্রিল, ২০২৬ ​

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সিডি খান গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। ​পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, চাঁনমিয়া সিকদারের বিরুদ্ধে বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ​

মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম গণমাধ্যমকে জানান, চাঁনমিয়া সিকদারকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ​এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com