1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:২৫|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদক। ১০ এপ্রিল ২০২৬

​মাদারীপুরের কালকিনিতে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ও কালকিনি থানার তত্ত্বাবধানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫টি ওয়ারেন্টের মূলে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

​গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নুরু করিম সরদার এবং লক্ষিপুর ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মোঃ হাসান আল মামুন।

​কালকিনি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ কোনো প্রকার আপস করবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com