1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৩|
শিরোনামঃ
বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীর জামিন নামঞ্জুর, আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ স্বামী-স্ত্রী পরিচয়ে প্রতারণা, চোরাই মালামালের সিন্ডিকেটের অভিযোগ—বরিশালে খাইরুলকে ঘিরে চাঞ্চল্য বরিশালের বিএনপি নেত্রীর বিরুদ্ধে ঢাকায় মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে অভিযোগ সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত বাবুগঞ্জে রহমতপুর আল জিহাদ জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল। বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি কালকিনিতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, একটিকে জরিমানা ও একটিকে বন্ধ বাকেরগঞ্জে ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ: ধারালো অস্ত্রের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানার নিষ্ক্রিয়তার অভিযোগ চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা! বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

এক বছরে সাফল্যের দৃষ্টান্ত আল-হুদা মহিলা মাদরাসা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১১ বার পড়েছেন

বিশেষ প্রতিনিধি ;

চকরিয়া পৌরশহরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিশিষ্ট উলামায়ে কেরামের পরামর্শে ফুলতলা ৪ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয়েছে চকরিয়া আল-হুদা মহিলা মাদরাসা ও হিফজখানা। গত ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া উপজেলার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মাওলানা আনোয়ার হোছাইন, মুফতি আবদুল কাদের ও হাফেজ আজিজুর রহমান। তাঁরা এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন।

প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডার হাফেজ আজিজুর রহমান বলেন, মাওলানা আনোয়ার হোছাইন দীর্ঘদিন হাটহাজারী আল-হুদা মহিলা মাদরাসা এবং কৈয়ারবিল তাহমিনা ইয়াসমিন মহিলা মাদরাসায় দক্ষতার সঙ্গে শিক্ষা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কৈয়ারবিল ইসলামনগরে নিজস্ব জায়গায় মাদরাসাতুল আবরার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, মুফতি আবদুল কাদের দীর্ঘদিন পানেরছড়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় শিক্ষা পরিচালক ও হিসাবরক্ষক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ব্যারিস্টার কলেজ দারুস সুন্নাহ কারীমিয়া হিফজুল কুরআন মাদরাসায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

হাফেজ আজিজুর রহমান বলেন, তিনি নিজে চট্টগ্রাম ব্যারিস্টার কলেজ ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসা পরিচালনা করেছেন এবং বর্তমানে চট্টগ্রাম আগ্রাবাদ উম্মুল কুরআ তাহফিজুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন।

তিনি আরও বলেন, আল্লাহর বিশেষ রহমতে চকরিয়া আল-হুদা মহিলা মাদরাসা ও হিফজখানা প্রথম বছরেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পরিচালক মাওলানা আনোয়ার হোছাইন ও সহকারী পরিচালক মুফতি আবদুল কাদেরের দূরদর্শিতা, পারদর্শিতা ও অক্লান্ত পরিশ্রমে বর্তমানে তিনশতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। ইসলামি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী জেনারেল শিক্ষাও প্রদান করা হচ্ছে, যাতে কোনো শিক্ষার্থী পিছিয়ে না থাকে।

প্রতিষ্ঠানটির সকল বিভাগ সরকারি ও বেসরকারি বোর্ডের আওতাভুক্ত। নুরানি বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ, শর্ট কোর্স ও ফরজে আইন শিক্ষা কোর্সসহ বিভিন্ন শাখায় মোট ১৮ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দক্ষতার সঙ্গে পাঠদান করছেন। নুরানি বিভাগের শিক্ষার্থীরা আঞ্চলিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করেছে।

মাত্র এক বছরের মধ্যেই শিক্ষা ও শৃঙ্খলার সমন্বয়ে চকরিয়া আল-হুদা মহিলা মাদরাসা ও হিফজখানা এলাকায় একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com