1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:১৫|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন

বরিশাল নগরীতে এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তড়িৎ পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটপাথের ভাঙা স্ল্যাব মাত্র আধা ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে।

জানা যায়, বিকেলে বিদ্যালয়ের সামনে ফুটপাথের কয়েকটি স্ল্যাব হঠাৎ ভেঙে পড়লে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে দাঁড়ায়।

বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে অবহিত করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসক বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার নির্দেশে বিসিসির পরিচ্ছন্নতা বিভাগ ও প্রকৌশল শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং মাত্র আধা ঘণ্টার মধ্যে ভাঙা স্ল্যাব অপসারণ করে সেখানে নতুন ও মজবুত স্ল্যাব বসান।

এ বিষয়ে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, আগামীকাল থেকে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি।”
স্থানীয় অভিভাবক ও পথচারীরা বিসিসির এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের তাৎক্ষণিক উদ্যোগ নগরবাসীর নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com