1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগ, অর্থের উৎস কী! ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫

আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৪ বার পড়েছেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী মুসলিম গোরস্থান মসজিদে আগামী ৪ সেপ্টেম্বর, রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ঈসালে ছওয়াব ও দোয়া মাহফিল।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল মহানগর ২১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে ছারছীনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা শুভাগমন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে আয়োজিত এ মাহফিলকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। মাহফিলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে আলোচনা, ঈসালে ছওয়াব এবং উম্মতে মুহাম্মদীর শান্তি, কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র এ মাহফিলে মুসলিম গোরস্থান মসজিদের সকল মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমান ভাইদের যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।

স্থান: ঐতিহ্যবাহী মুসলিম গোরস্থান মসজিদ
তারিখ: ৪ সেপ্টেম্বর, রোজ শুক্রবার
আয়োজনে: বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, ২১ নাম্বর ওয়ার্ড বরিশাল মহানগর।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com