নিজস্ব প্রতিবেদক, বরিশাল।
পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখা।
আগামী ২৯ নভেম্বর ২০২৬ (রোববার) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
২৮ নভেম্বর ২০২৬ তারিখে বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মুন্না এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি।
বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর যুবদলের আওতাধীন ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়োজক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল হবে।