1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে রোববার মহানগর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ  কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ৬, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে প্রান্তিক মৃৎশিল্পে নতুন শৈলীর উদ্ভব বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে — পীর সাহেব চরমোনাই মেহেন্দিগঞ্জে দলবদল ও মহিলা দলের পদায়ন: তৃণমূলে ক্ষোভ ও বিতর্ক বরিশালে যুবদলের বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত, সভাপতিত্বে কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন উজিরপুর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবগঠিত বরিশাল জেলা যুবদলের নেতৃত্ব! এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ ; বিএসবিআর বিষয়ক কর্মশালায় অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

বরিশালে রোববার মহানগর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।

পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখা।

আগামী ২৯ নভেম্বর ২০২৬ (রোববার) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

২৮ নভেম্বর ২০২৬ তারিখে বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মুন্না এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি।

বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর যুবদলের আওতাধীন ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়োজক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com