1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে রোববার মহানগর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ  কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ৬, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে প্রান্তিক মৃৎশিল্পে নতুন শৈলীর উদ্ভব বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে — পীর সাহেব চরমোনাই মেহেন্দিগঞ্জে দলবদল ও মহিলা দলের পদায়ন: তৃণমূলে ক্ষোভ ও বিতর্ক বরিশালে যুবদলের বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত, সভাপতিত্বে কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন উজিরপুর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবগঠিত বরিশাল জেলা যুবদলের নেতৃত্ব! এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ ; বিএসবিআর বিষয়ক কর্মশালায় অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ৬, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, টানা দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ককটেলের বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
​সংঘর্ষে আহত ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com