1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে রোববার মহানগর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ  কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ৬, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে প্রান্তিক মৃৎশিল্পে নতুন শৈলীর উদ্ভব বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে — পীর সাহেব চরমোনাই মেহেন্দিগঞ্জে দলবদল ও মহিলা দলের পদায়ন: তৃণমূলে ক্ষোভ ও বিতর্ক বরিশালে যুবদলের বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত, সভাপতিত্বে কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন উজিরপুর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবগঠিত বরিশাল জেলা যুবদলের নেতৃত্ব! এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ ; বিএসবিআর বিষয়ক কর্মশালায় অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে প্রান্তিক মৃৎশিল্পে নতুন শৈলীর উদ্ভব

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

প্রান্তিক মৃৎশিল্পীদের ব্যবহারিক ও বৈচিত্র্যময় মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সিহিপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

জাতীয় কারুশিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রান্তিক কুমোরদের ঐতিহ্যবাহী কাজের পাশাপাশি নতুন ও বৈচিত্র্যময় নানা নকশার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার অংশগ্রহণকারী সরস্বতী পাল (৬০) বলেন, “প্রচলিত নকশার গণ্ডি পেরিয়ে নানা ধরনের নতুন আঙ্গিকে বিভিন্ন মাটির সামগ্রী এই কর্মশালার মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি।” স্থানীয় মৃৎশিল্পী সবিতা পাল (৫০) জানান, এ ধরনের প্রশিক্ষণ পেয়ে আগামী দিনে মৃৎশিল্পের বৈচিত্র্যময় নানা দিক সম্পর্কে তাঁরা সম্যক ধারণা লাভ করেছেন।

কর্মশালার সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য মৃৎশিল্পীদের বৈচিত্র্যময় শিল্পধারার সঙ্গে পরিচিত করানো; যাতে ভবিষ্যতে তাঁরা সনাতন ধারার পাশাপাশি আধুনিক ও বৈচিত্র্যময় নানা কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।

কর্মশালার পরিচালক চন্দ্র শেখর সাহা জানান, এটি তাঁদের সপ্তম কর্মশালা। এতে প্রচলিত ধারার পাশাপাশি মৃৎশিল্পের বিভিন্ন নান্দনিক রূপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যাতে পণ্যের সৌন্দর্য বাড়ে এবং বাজারে চাহিদা বৃদ্ধি পায়।

আগামী দিনে এ শিল্পকে টিকিয়ে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা। এর মাধ্যমে ঐতিহ্যবাহী মৃৎশিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে বলে তাঁরা আশাবাদী। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয়ভাবে প্রান্তিক কারিগরেরা সরা, হাঁড়ি-পাতিল, কলস, পিঠার সাজ, খেলনা সামগ্রী ও প্রতিমা তৈরি করেন।

কর্মশালায় সনাতন পদ্ধতিতে তৈরি এসব সামগ্রীকে নানা আকার ও শৈলীতে রূপ দেওয়ার বিষয়ে কারিগরদের হাতে-কলমে শেখানো হয়। পরবর্তীতে এসব মৃৎসামগ্রী নিয়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। কর্মশালায় বিভিন্ন বয়সী ৩০ জন মৃৎশিল্পী অংশ নেন। এতে পৃষ্ঠপোষকতা করেছে ‘মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা’।

 

Beyond Tradition: New Styles Emerge in Marginalized Pottery in Agailjhara, Barishal

Barishal Correspondent

A day-long training workshop on making practical and diverse terracotta items for marginalized potters was held at Sihhipasha village in Agailjhara upazila of Barishal. President of the National Crafts Council Chandra Shekhar Saha inaugurated the workshop on Saturday morning (November 28, 2026).

Organized under the initiative of the National Crafts Council, the workshop provided hands-on training to marginalized artisans on various new and diverse designs alongside their traditional crafts. Saraswati Pal (60), a participant in the training, said, “Stepping beyond conventional designs, we have been able to make different clay items in various new forms through this workshop.” Local potter Sabita Pal (50) noted that receiving such training has given them a comprehensive understanding of the diverse aspects of pottery for the days ahead.

Workshop coordinator Sushanta Ghosh said the main objective of the event is to introduce potters to diverse artistic trends so that in the future they can engage in modern and varied works alongside traditional practices.

Workshop director Chandra Shekhar Saha stated that this is their seventh workshop. It introduced various aesthetic forms of pottery alongside conventional styles to enhance the beauty of the products and increase market demand.

The organizers said the initiative was taken to keep this craft alive in the coming days, expressing hope that traditional pottery will regain new life as a result. They also mentioned that locally, marginalized artisans make sara (earthen lids/platters), cooking pots, pitchers, pitha (traditional cake) molds, toys, and idols.

At the workshop, artisans were given hands-on instruction on shaping these traditionally made items into various forms and styles. Later, an exhibition featuring these terracotta items will be organized in Dhaka. Thirty potters of different ages took part in the workshop, which was sponsored by Mritshilpi Sammelan O Sammanana.

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com