বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার মনিকুঞ্জ নামের একটি বাসার সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরিকুল ইসলাম কবির মুন্সির ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।