1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:২৩|
শিরোনামঃ
বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

দেনার দায়ে তরুণ মুদি ব্যবসায়ী আত্মহত্যা

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়েছেন

গৌরনদীতে দেনার দায়ে সয়ন ফকির (৩০) নামের এক তরুণ মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লায় নিজ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ

নিহত সয়ন ফকির গৌরনদী উপজেলার টরকী বন্দরের মনোহারী দোকানের মালিক ও বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সয়ন ফকির স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সম্প্রতি দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত এক সপ্তাহ ধরে তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সকাল ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরপাড়ে ফলগাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সয়ন ফকিরের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com