1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

দেনার দায়ে তরুণ মুদি ব্যবসায়ী আত্মহত্যা

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়েছেন

গৌরনদীতে দেনার দায়ে সয়ন ফকির (৩০) নামের এক তরুণ মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লায় নিজ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সয়ন ফকির গৌরনদী উপজেলার টরকী বন্দরের মনোহারী দোকানের মালিক ও বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সয়ন ফকির স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সম্প্রতি দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত এক সপ্তাহ ধরে তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সকাল ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরপাড়ে ফলগাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সয়ন ফকিরের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com