বরিশাল কোতয়ালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি চক্র দীর্ঘদিন ধরে নগরীর কালুসা রোড এলাকার একটি ভাড়া বাসায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছে।
এই তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।