1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড, ‘সেবা দিবস’ রোগীদের প্রশংসা! বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, আসছে অনুসন্ধানী প্রতিবেদন বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (UK International Development)-এর সহযোগিতায় ‘এজেন্টস অব চেঞ্জ: স্ট্রেংদেনিং ফোর্ব এনগেজমেন্ট ইন পোস্ট-ইলেকশন বাংলাদেশ’ (Agents of Change: Strengthening FoRB Engagement in Post-Election Bangladesh) শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বরিশালের বিডিএস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা এবং সামাজিক উদ্যোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরীন এবং চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার ও ফোর্ব এজেন্টস অব চেঞ্জ প্রকল্পের অপারেশন ডিরেক্টর চার্লস রীড।

বরিশাল জেলা ফোরামের সভাপতি অধ্যাপক গাজী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com