1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কীর্তনখোলায় ইউএনও ফরিদা সুলতানার মধ্যরাতের অভিযান পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার কৌশল? বরিশাল জেনারেল হাসপাতালের দরপত্রে ‘নিজস্ব শর্ত’ আরোপের অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তারের অভিযোগ, আলোচনায় ‘বি-মুহুরী’ পরিবার! করে দেখিয়ে দিলাম, নাকি সত্যিই কিছু করলাম—এমন আয়োজনের তাৎপর্য কী? প্রসঙ্গ: বিচ কার্নিভাল ২০২৬, কুয়াকাটা বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে ‘১০০ টাকার মুহুরী’ পরিবারকে ঘিরে মাদক কারবারের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা! বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহনসংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি অত্যাধুনিক দ্বিতল বাস। প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে এ সেবা চালু করা হলেও পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

এ লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিআরটিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং বিআরটিসির বরিশাল বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত দাবি পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালুর ফলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং পরিবহনসেবায় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হলে শিক্ষার্থীদের পরিবহনসুবিধা আরও সম্প্রসারিত হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com