1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগ, অর্থের উৎস কী! ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫

চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এক বিধবা নারীর দুটি ফলজ কাঁঠালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার ওরফে সাঈদের বিরুদ্ধে। গাছ দুটি কেটে নিয়ে যাওয়ার সময় ওই নারী ও তাঁর ছেলে বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করায় গাছ দুটি নিয়ে যেতে পারেননি ওই বিএনপি নেতা। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিধবা মুকুল বেগম বলেন, কয়েক বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। কাঁঠালগাছ দুটি থেকে প্রতিবছর প্রচুর ফল পাওয়া যেত। সেসব ফল বিক্রির অর্থ দিয়ে সংসারের খরচ মেটাতে সহায়তা পেতেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা সাঈদ সিকদার গাছ দুটি কেটে ফেলেন। এ সময় তিনি ও তাঁর ছেলে সাদ্দাম বাধা দেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশের বাধায় গাছ দুটি নিয়ে যেতে পারেননি ওই নেতা।

মুকুল বেগম আরও বলেন, তাঁদের এক ওয়ারিশের কাছ থেকে জমি কিনেছেন সাঈদ সিকদার। সেই জমির মালিকানা দাবি করে তিনি গাছ দুটি নিজের বলে দাবি করছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন সাঈদ সিকদার। জমি দখল, গাছ কেটে নেওয়া, জোরপূর্বক পুকুরের মাছ ধরে নেওয়া এবং মানুষের সঙ্গে অযাচিত আচরণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভয়ে অনেকে এসব বিষয়ে মুখ খুলতে সাহস পান না বলেও দাবি করেন তাঁরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার ওরফে সাঈদ। তিনি বলেন, “জমি ও গাছ আমার। আমি গাছ কেটে নেওয়ার সময় তারা বাধা দিয়েছে, তাই নিয়ে যাইনি। আগামী সোমবার এ বিষয়ে সালিশ হওয়ার কথা রয়েছে।” বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহন মাস্টার ও সাধারণ সম্পাদক মনির হাওলাদার অবগত রয়েছেন।

চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহরাব হোসেন বলেন, সাঈদ সিকদার ওয়ারিশের কাছ থেকে জমি কিনেছেন। জমির মাপজোখ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। নিজের মাপ অনুযায়ী গাছ দুটি জমির মধ্যে পড়েছে দাবি করে সাঈদ সিকদার গাছ কেটেছেন। বাধার মুখে গাছ নিয়ে যেতে পারেননি। আগামী সোমবার জমি মাপজোখের কথা রয়েছে। সেদিন বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com