1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বরিশালে‘দুই দিনের মিশন’—মনিরের পরিবারে সহায়তা, নান্নুর কবর জিয়ারত বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ; মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতা বাবুল মোহরীর নেতৃত্বে হামলার অভিযোগ ‘ভুয়া সাংবাদিক’ ট্যাগ দিয়ে মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে আসছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি মুন্না—মরহুম জি. এম. মনিরের পরিবারের পাশে দাঁড়াতে ১ অক্টোবর সফর উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বরিশালে‘দুই দিনের মিশন’—মনিরের পরিবারে সহায়তা, নান্নুর কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

প্রয়াত দুই নেতার পরিবারের পাশে দাঁড়াতে বরিশালে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আগামী ১ ও ২ অক্টোবর দুই দিনের সফরে বরিশালে এসে প্রয়াত যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রয়াত নেতা জাকির হোসেন নান্নুর কবর জিয়ারত করবেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর বৃহস্পতিবার বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুবদল সভাপতি। গত ২২ সেপ্টেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন জি. এম. মনির। পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

এরপর ২ অক্টোবর শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও বিভাগীয় টিম প্রধান মরহুম জাকির হোসেন নান্নুর গ্রামের বাড়িতে যাবেন আবদুল মোনায়েম মুন্না। সেখানে তিনি মরহুম নান্নুর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

যুবদল সভাপতির এ দুই দিনের বরিশাল সফরে প্রয়াত দুই নেতার পরিবারকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com