1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ: স্বামী আসলামের জামিন, স্ত্রী নিপা কারাগারে বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (​বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মূল হোতা সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সিরাজুল ওই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

​নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‍্যাবের একটি বিশেষ টিম ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে র‍্যাব তাকে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

​সিরাজুল গৌরনদী থানার একটি আলোচিত চুরি মামলার (জিআর মামলা নং: ১৮/২৫) মূল অভিযুক্ত এবং একটি সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা চুরির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

​গৌরনদী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com