1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চরকরনজীতে উৎসবমুখর পরিবেশে সিপিএল (CFPL) সিজন-৮ এর জমকালো উদ্বোধন জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মোঃ মুহিব্বুল্লাহ জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বস্তাভর্তি দুর্নীতির অভিযোগ বরিশালের সাবেক এসপি ওয়াহিদুলের বিরুদ্ধে, মুখ খুললেই ‘চাপ’—প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

চরকরনজীতে উৎসবমুখর পরিবেশে সিপিএল (CFPL) সিজন-৮ এর জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক,

শরতের বিকেলেই বাঁশির হুইসেল আর গ্যালারি কাঁপানো করতালিতে মুখরিত হয়ে উঠেছে বরিশাল সদর উপজেলার ৭ নং চরকউয়া ইউনিয়নের ফুটবল অঙ্গন। ঐতিহ্যবাহী চরকরনজী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঢল নেমেছিল শত শত ফুটবলপ্রেমী দর্শকের। বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত ‘চরকরনজী ফুটবল প্রিমিয়ার লীগ (CFPL)’-এর ৮ম আসরের বল।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় তরুণদের সংগঠন ‘এসএসসি ব্যাচ-২০২২’-এর সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক সহিদ আলম খান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সহ-দপ্তর সম্পাদক মোঃ ছবির হোসেন সিকদার, সমাজসেবক মোহাম্মদ আলিম সিকদার এবং বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বাহাদুর।

​সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা, মোবাইল আসক্তি এবং সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চরকরনজীর এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট স্থানীয় ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।”​আলোচনা সভা শেষে মাঠে বল গড়াতেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। উদ্বোধনী ম্যাচে নিরপেক্ষ ও সঠিক বিচারকের ভূমিকা পালন করেন অভিজ্ঞ রেফারি মোঃ লিওন, মোঃরিসাদ,মোঃরায়হান। টুর্নামেন্ট পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছেন রাতুল, রিফাত, তাসরিফ ও সজীব।

​স্থানীয় ফুটবলপ্রেমীদের উল্লাস ও উদ্দীপনায় পুরো চরকরনজী এলাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আয়োজক কমিটির পক্ষে ‘এসএসসি ব্যাচ-২০২২’ জানায়, পুরো আসরজুড়েই দর্শকদের জন্য অপেক্ষা করছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ও রোমাঞ্চকর ফুটবলের লড়াই।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com