1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে

বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

উৎসব না থাকলেও বরিশালে জমে উঠেছে পোষাক বাজার। ক্রেতাদের চাপ বেড়েছে শপিংমল গুলোতে। বিশেষ করে ব্রান্ড আউটলেটগুলোতে চাপ বেড়েছে অনেক বেশি। মেঘা মেঘা ডিসকাউন্ট অফারই ক্রেতার চাপ বাড়িয়েছে বলে কারন হিসেবে জানা গেছে।

বরিশাল নগরীর পোষাকের বিভিন্ন ব্রান্ড আউটলেট ঘুরে দেখা গেছে, মাত্র কয়েকদিন আগেও তেমন একটা ক্রেতাদের পদচারণা ছিলোনা। কিন্তু সম্প্রতি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সারাদিনই প্রায় সমভাবে ক্রেতাদের ভীর লেগেই থাকে। কারন খুজতে গিয়ে দেখা গেছে অধিকাংশ ব্রান্ড আউটলেটগুলোতে ২০ থেকে ৬০ ভাগ পর্যন্ত মুল্য ছাড় দিয়েছে। তাই কমমুল্যে পছন্দের পোষাক কিনতেই এই ক্রেতা চাপ বলে জানালেন শো-রুম কর্মচারীরা। নগরীর বাংলাবাজার এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড “সেইলর”এ সরেজমিনে দেখা গেছে তাদের ফ্ল্যাগশিপ “মাফিয়া সেল” ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে, যেখানে সমস্ত প্রোডাক্ট ক্যাটাগরিতে ৪০% থেকে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে। সেখানে কর্মরত প্রতিনিধি আল আমিন জানান, সেইলরের সবচেয়ে বড় শপিং ইভেন্ট হিসেবে স্বীকৃত এই মাফিয়া সেল গ্রাহকদের জন্য অসাধারণ মূল্যে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের এক বিশাল কালেকশন নিয়ে এসেছে। এই সেল বা বিক্রয় অফারে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু থাকছে—যেমন পুরুষ, নারী ও শিশুদের পোশাকের পাশাপাশি ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, হোম ও গিফটের আইটেম।

সেইলরের আরেকজন প্রতিনিধি বলেন, “মাফিয়া সেল” আমাদের সবচেয়ে বড় শপিং ইভেন্ট এবং আমাদের গ্রাহকদের জন্য সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর একটি। এই বছর আমরা আকর্ষণীয় ডিসকাউন্টে একটি বিস্তৃত কালেকশন নিয়ে আসছি, যা গ্রাহকদের আরও বেশি পছন্দ এবং সেরা মূল্য পাওয়ার সুযোগ দেবে। এই অফারটি সারাদেশের সবকটি ২৬টি সেইলর আউটলেট এবং তাদের অফিসিয়াল ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে বিশাল কালেকশন থাকায় গ্রাহকদের এই সুযোগ না হারিয়ে যত দ্রুত সম্ভব কেনাকাটা করার জন্য উৎসাহিত করা হচ্ছে। অফারটি সীমিত সময়ের জন্য এবং নির্বাচিত প্রোডাক্ট ও সাইজগুলো স্টক থাকা সাপেক্ষে পাওয়া যাবে। তিনি ক্রেতাদের উদ্যেশ্যে বলেন, কেউ মিস করবেন না। যত দ্রুত সম্ভব আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করুন। সেইলরের মাফিয়া সেল-এ পাওয়া যাচ্ছে একটি বিশাল কালেকশন। এ চিত্র নগরীর অন্যান্য ব্রান্ড আউটলেটগুলোতেও বলে জানা গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com