1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

এবারে বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪ বার পড়েছেন

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না ফরচুন বরিশাল। সময়সূচি নিয়ে অসন্তোষের কারণে এবারের আসরে দলটি অংশ নেবে না বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের ডিসেম্বরেই বিপিএলের ১২তম আসর আয়োজনের পরিকল্পনা করছে। এ উপলক্ষে ১২ অক্টোবর নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। আগ্রহী প্রতিষ্ঠানের জন্য আবেদন করার সময়সীমা দেওয়া হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

তবে সময়ের স্বল্পতার কথা জানিয়ে ফরচুন বরিশালের মালিক জানান, নির্ধারিত স্লটে বিপিএল হলে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয়।

“এই এক-দেড় মাসের মধ্যে এত বড় একটা আয়োজনের প্রস্তুতি নেওয়া বাস্তবসম্মত নয়,” বলেন মিজানুর রহমান। “যদি খেলোয়াড়ও নিশ্চিত থাকে, তবুও বাজেট, সরঞ্জাম, বিদেশি খেলোয়াড় আনা, লজিস্টিক—সবই বিশাল কাজ। আমরা আগেও বলেছি, বিকল্প সময় দেওয়া হলে অবশ্যই আমরা অংশ নিতে আগ্রহী।”

এর আগে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বরিশাল ফ্র্যাঞ্চাইজি বিপিএল গভর্নিং কাউন্সিলকে সময় পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। তাদের দাবি, নির্ধারিত সময়সূচিতে দল গঠন ও প্রস্তুতি অসম্ভব।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। ২৮ অক্টোবর সময়সীমা শেষে আবেদন যাচাই করে ৬টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে।

ফরচুন বরিশালের সরে দাঁড়ানোয় দলসংখ্যা ও টুর্নামেন্টের প্রতিযোগিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ক্রিকেটাঙ্গনে।

মিজানুর রহমান বলেন, “আমরা সবসময় খেলাধুলার সঙ্গেই ছিলাম এবং থাকব। তবে পরিকল্পনার জন্য সময় প্রয়োজন। সেটাই আমরা চেয়েছি।”

 

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com