1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৮৮ বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বরিশাল জেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (বরিশাল বিভাগ) ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ. এম. তসলিম উদ্দিন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম-সম্পাদক মো. জোবায়ের ইবনে ইউসুফসহ জেলার আওতাধীন সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রভাগে থেকে কাজ করে যাচ্ছে। ৪৭ বছরের এই পথচলায় শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে যুবদল নিজেদের আরও সংগঠিত ও শক্তিশালী করে তুলবে।”

বক্তারা আরও বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভা শেষে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com