1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৩|
শিরোনামঃ
বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ

এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত।

আজ ২০ জুলাই’২৬ সোমবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর টাউন হলে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, এদেশের তরুণ ছাত্র সমাজ দেশকে পরিবর্তনের জন্য বারবার রক্ত দিয়েছে। এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে। জুলাই’২৪ এ দেশের তরুণ ছাত্র সমাজ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র জীবন দিয়েছে। এদেশের তৌহিদী জনতা এবং আলেম-ওলামা বুলেটের সামনে দাঁড়িয়ে তাজা রক্ত ঢেলে দিয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয়। এই বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করিনি, এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন- আমাদের দাবি-দাওয়া মেনে নিন, না হয় এদেশের তরুণ, ছাত্র, যুব সমাজ, তৌহিদী জনতাকে নিয়ে আবার আন্দোলন গড়ে তুলবো। আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করুন। এদেশে কাদিয়ানী, হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করুন। অবহেলিত দক্ষিণাঞ্চলে উন্নয়নের জন্য আপনাদের কোন বরাদ্ধ হয়নি; এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

বরিশালের মানুষের প্রাণের দাবি- ছয় লেন সড়ক, বরিশাল-ভোলা সেতু, বরিশালে রেলপথের ব্যবস্থা করুন, উন্নত মানের চিকিৎসা সেবা অবিলম্বে নিশ্চিত করুন।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন- আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যুবসমাজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সঠিক কর্মসংস্থানের অভাবে আজ কোটি যুবক বেকারত্বের অভিশাপ কাঁধে নিয়ে ঘুরছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেও যখন একজন যুবক তার যোগ্য চাকরি পায় না, তখন তার মধ্যে চরম হতাশা ও মানসিক অবসাদ ভর করে।
​আর এই চরম হতাশা ও শূন্যতা থেকেই জন্ম নেয় আরেকটি মরণব্যাধি—মাদকাসক্তি। অনেক তরুণ সাময়িক স্বস্তি খুঁজতে বা সঙ্গদোষে মাদকের অন্ধকার জগতে পা বাড়ায়। তারা বুঝতেও পারে না যে, এই পথ তাদের পরিবার, সমাজ এবং নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক কেবল একটি জীবন ধ্বংস করে না বরং একটি আস্ত পরিবারকে জীবন্ত লাশে পরিণত করে।

যুবকরা দেশের ভবিষ্যৎ। আমরা যদি একটি মাদকমুক্ত, কর্মচঞ্চল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তবে আজই আমাদের যুবকদের পাশে দাঁড়াতে হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে তীব্র সামাজিক প্রতিরোধ।

সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম প্রমূখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com