1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:১৩|
শিরোনামঃ
বরিশালে পুলিশ কনস্টেবলের ছেলে আর্ট ইন্টারন্যাশনাল প্রদর্শনীতে বিজয়ী হয়ে ৩ দেশের জন্য সিলেক্ট মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫০ টাকা উৎকোচ নলছিটি থানার এএসআই ও কনস্টেবল ক্লোজড পবিত্র হজ্জ পালন শেষে স্বপরিবারে দেশে ফিরলেন দৈনিক বরিশাল মুখপত্রের যুগ্ম সম্পাদক শেখ মুরাদ আহম্মদ একখণ্ড জমি নিয়ে উজিরপুরে বিএনপি নেতা শাহিন বাহিনীর তান্ডব ; মাদ্রাসা শিক্ষককের পরিবারকে লাঞ্চিত ; উজিরপুর জুড়ে রণক্ষেত্র তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার বর্তমান স্বামীর রোষানলে প্রথম স্বামী সোহাগের সংবাদ সম্মেলন ফুলেল শুভেচ্ছায় সিক্ত এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন ; অভিনন্দন জানাল দৈনিক বরিশাল মুখপত্র পরিবার ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক! বরিশাল এয়ারপোর্ট থানার সফল পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৮০ বুলেটবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’র পাশে মহানগর ছাত্রদল; চিকিৎসা ও পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার দাবি

পবিত্র হজ্জ পালন শেষে স্বপরিবারে দেশে ফিরলেন দৈনিক বরিশাল মুখপত্রের যুগ্ম সম্পাদক শেখ মুরাদ আহম্মদ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার যুগ্ম সম্পাদক শেখ মুরাদ আহম্মদ স্বপরিবারে পবিত্র হজ্জ পালন শেষে গত ১১ জুন বাংলাদেশে নিরাপদে প্রত্যাবর্তন করেছেন। গত ২৫ এপ্রিল তিনি পবিত্র হজ্জ আদায়ের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হন এবং সফলভাবে হজ্জের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরেন।

হজ্জ যাত্রার প্রাক্কালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছিলেন, যেন তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থভাবে পবিত্র হজ্জ পালন করে নিরাপদে দেশে ফিরতে পারেন। মহান আল্লাহর অশেষ রহমতে সেই কামনা পূরণ হয়েছে।

তার পবিত্র হজ্জ পালন ও নিরাপদ প্রত্যাবর্তনে পরিবার, সহকর্মী, সাংবাদিক মহল এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে হজ্জ কবুল হওয়ার জন্য দোয়া করেছেন।

শেখ মুরাদ আহম্মদ হজ্জ পালন শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশবাসীর কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য বিশেষ মোনাজাত করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, হজ্জ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সৌদি আরবে সমবেত হয়ে এই মহান ইবাদত পালন করেন। এ বছরও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের সঙ্গে পবিত্র হজ্জ আদায় করেন শেখ মুরাদ আহম্মদ ও তার পরিবারের সদস্যরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com