1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:৫৬|
শিরোনামঃ
তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার বর্তমান স্বামীর রোষানলে প্রথম স্বামী সোহাগের সংবাদ সম্মেলন ফুলেল শুভেচ্ছায় সিক্ত এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন ; অভিনন্দন জানাল দৈনিক বরিশাল মুখপত্র পরিবার ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক! বরিশাল এয়ারপোর্ট থানার সফল পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৮০ বুলেটবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’র পাশে মহানগর ছাত্রদল; চিকিৎসা ও পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার দাবি মানবতার সেবায় নিবেদিত সাজ্জাদ পারভেজ এখন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বেতাগীতে বসতবাড়িতে হামলার অভিযোগ: দুইজন নারীসহ একাধিক ব্যক্তি আহত, স্বর্ণালঙ্কার লুটের দাবি ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উজিরপুরে মাদরাসা শিক্ষকের বাড়ি দখলচেষ্টা, পরিবারের ওপর হামলার অভিযোগ; ক্ষোভে ফুঁসছে ইসলামী আন্দোলন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন ; অভিনন্দন জানাল দৈনিক বরিশাল মুখপত্র পরিবার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রধান উপদেষ্টা, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলী ও সংবাদকর্মীরা।


এ উপলক্ষে দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোবায়ের ইবনে ইউসুফ, বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্ব, রিপোর্টার সুমনসহ পত্রিকার অন্যান্য সদস্যরা অ্যাড. এইচ এম তসলিম উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
তারা বলেন, অ্যাড. এইচ এম তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশালবাসীর আস্থা অর্জন করেছেন। যুবসমাজকে সুসংগঠিত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে বরিশাল জেলা যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে অ্যাড. এইচ এম তসলিম উদ্দিন দৈনিক বরিশাল মুখপত্র পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com