1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২২|
শিরোনামঃ
জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, প্রধান দুই মাদক কারবারি পলাতক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ৬৬ কেজি গাঁজা জব্দ করা হলেও অভিযানের আগেই পালিয়ে যায় চিহ্নিত দুই মাদক কারবারি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুল ইসলাম ও তার সহযোগী নিলুফা ইয়াসমিন নিলু পালিয়ে যায়।

পরে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এই মাদকদ্রব্য আমদানি ও সংরক্ষণ করেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকলেও এবারের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com