বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ১৭ নং ওয়ার্ড ছাত্রদল।
রোববার (১৭ মে) নগরীর সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা সৈয়দ মাহিন। এসময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. এনামুল হাসান তাসনিমকে আহ্বায়ক এবং মো. নাভিদ রহমান খান (তুষার)কে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় সৈয়দ মাহিন বলেন, বরিশাল মহানগর ছাত্রদলের নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। আমরা রাজপথে থেকে দলের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আগামীর দিনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।