1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৯|
শিরোনামঃ
জোরপূর্বক সালিসের চেষ্টা ; বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জের নামে অভিযোগ দায়ের ঘুষ নিয়ে ‘ভুয়া’ তদন্ত রিপোর্ট দাখিলের অভিযোগ! বন্দর থানার এসআই জলিলের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে লিখিত অভিযোগ তরুণদের স্বাস্থ্য অধিকার নিয়ে বরিশালে জোরালো বার্তা ; ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত “বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে বরিশাল” — প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারীর সঙ্গে বিসিসির উন্মুক্ত আলোচনা পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা ঢাকামুখী নয়, এবার বরিশালেই ACL সার্জারি — রাহাত আনোয়ার হাসপাতালে আধুনিক চিকিৎসায় হাঁটুর জটিল অপারেশনে সাফল্য দুই দিনের সফরে বরিশাল-ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. এস এম জিয়া হায়দার, স্বাস্থ্যখাত ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত; নবঘোষিত বরিশাল মহানগর ছাত্রদলের কর্মসূচিতে বিলকিস জাহান শিরীন ও ফারুক” বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালকিনিতে চোর চক্রের সদস্য আটক, পুলিশের হাতে সোপর্দ

পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আলম ফিটার (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১১ মে) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলম ফিটার পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হোসেন এর বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চরলাঠিমারা গ্রামের আলম ফিটারের বাড়ির সামনে জমির সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলম ফিটার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় প্রতিপক্ষ হিসেবে আল-আমিন (৩৫), ইলিয়াস (৩০), বেলায়েত, সাইফুল ও ইব্রাহিমসহ কয়েকজনের নাম জানা গেছে।

পাথরঘাটা ডিএসবি সূত্র জানায়, ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com