1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:০১|
শিরোনামঃ
মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১ নলছিটি রায়াপুর বটতলা ফজিলাতুন্নেছা ও রিজিয়া বেগম পাবলিক গোরস্থানের উদ্বোধন বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো গৌরনদী মডেল থানা প্রেমের ফাঁদে প্রবাসীদের নিঃস্বের অভিযোগ ; বরগুনার তরুণীর বিরুদ্ধে একাধিক প্রেম, টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার দাবি বরিশালে ট্রেড লাইসেন্সহীন ব্যবসাপ্রতিষ্ঠানে বিসিসির অভিযান, জরিমানার কবলে ৪ প্রতিষ্ঠান বাকেরগঞ্জে আদালত অবমাননার অভিযোগ, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা তীব্র নতুন নেতৃত্বে বিএমপি: কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি মোঃ আশিক সাঈদ “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” আবেগঘন পরিবেশে বিএমপি কমিশনার শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার

বরিশাল নগরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় হর্ণ বাজানোকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি বাস ভাঙচুরের ঘটনাকেও কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসের হর্ণ বাজানোকে কেন্দ্র করে কয়েকজন ছাত্রের সঙ্গে বাসচালকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্ররা চালক ও হেলপারকে মারধর করে এবং বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নতুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাস শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিক্ষুব্ধ শ্রমিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com