1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে পারিবারিক ও দৈনিক বরিশাল মুখপত্রের দোয়া মাহফিল শেরেবাংলা সম্মাননা পেলেন লেখক,গবেষক ও বিশ্লেষক আরিফ রহমান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া রাস্তায় নামলেই বিপদ, ১২ বছর পর বাতিল হবে গাড়ির আয়ুষ্কাল! বরিশাল সদরে অবৈধ ড্রেজারে কৃষিজমি ও রাস্তা ধ্বংসের উপক্রম, ইউএনও বরাবর এলাকাববাসীর আবেদন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা বরিশালকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী গড়ে তোলা হবে- এনসিপির মেয়রপ্রার্থী  আনোয়ার হোসেন বরগুনায় হাউজি-লটারির প্রস্তাব, প্রশ্নের মুখে চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন ; জুয়া নিষিদ্ধের অঙ্গীকার জেনেও হাউজি-লটারির আয়োজনের উদ্যোগ, এত সাহস কোথায় পেল চেম্বার অব কমার্স? বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ

বরিশালে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮৮ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল | ০৩ মে ২০২৬

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঝড়ের সময় ওই গ্রামের রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের তৈরি ঘরের ওপর বড় একটি চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয়ে যায়। ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী ইয়াসমিন বেগমের মৃত্যু হয়। এ সময় তার ছেলে জিসান গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী এবং মৃতের দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদান করা হবে।

এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com