1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধে জোরালো অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়েছেন

এইচ এম সোহেল

সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন হোটেলে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কয়েকটি আবাসিক হোটেলে নিয়মিত তল্লাশি চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িতদের শনাক্ত করা হয়। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনা এবং নিয়ম ভঙ্গের অভিযোগে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

অভিযানের নেতৃত্ব দেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাস , যিনি নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে দৃঢ় অবস্থানের জন্য ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কার্যক্রম চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বর্তমান এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সচেতন মহল মনে করছে, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে নগরীর পরিবেশ আরও নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন উল ইসলাম জানান, (বি,এম,পি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব শফিকুল ইসলামের নির্দেশে, আইনবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং বরিশাল নগরী অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com