1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১১|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

বরিশালে উচ্ছেদ অভিযানের নামে কর্মসংস্থান বন্ধ, বিপাকে হাজারো অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়েছেন

জামাল কাড়াল,স্টাফ রিপোর্টার

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় উচ্ছেদ অভিযানের নামে হাজার হাজার অসহায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ করে পরিচালিত এই অভিযানের ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ পড়েছেন চরম বিপাকে।স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে করে যারা দৈনিক আয় করে সংসার চালান, তারা একেবারেই আয়ের উৎস হারিয়ে ফেলেছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।। ভুক্তভোগী আরো বলেন এখন আমরা কোথায় যাব, কীভাবে পরিবার চালাবো বুঝতে পারছি না।”

এদিকে ভুক্তভোগীদের দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সচেতন মহলের মতে, নগর উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান প্রয়োজন হলেও তা মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা করা জরুরি। অন্যথায় এর ফলে সামাজিক অস্থিরতা ও দারিদ্র্য আরও বাড়তে পারে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com