1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ৪:৫৮|
শিরোনামঃ
জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের ‘কঠোর অভিযান’—বরিশালে তৎপরতা জোরদার গৌরনদীতে তালাবদ্ধ গ্যারেজ থেকে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার “গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারাদেশে স্মারকলিপি দেবে বিএমএসএফ” বরিশালে শিক্ষার মানোন্নয়নে জোরালো উদ্যোগ: শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মতবিনিময় সভা গৌরনদীতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে সক্রিয় অসাধুরা! অতিরিক্ত অবৈধ অটো রিকশা তৈরির কারণে বিদ্যুতের ঘাটতি, ভোগান্তিতে গ্রাহকরা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্ব: গণমাধ্যম ও শিক্ষা খাতে সহযোগিতার নতুন দিগন্ত কাঠালিয়ায় লম্পট আশরাফের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিকার চায় ভুক্তভোগীরা আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার আমূল পরিবর্তন: স্বস্তিতে সাধারণ মানুষ কুয়াকাটায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: শ্রমিকদল নেতা জাকিরসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জেল

জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের ‘কঠোর অভিযান’—বরিশালে তৎপরতা জোরদার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল, ৭ এপ্রিল ২০২৬:
দেশে জ্বালানি ও ভোজ্য তেলের বাজার অস্থিতিশীলতার সুযোগে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা রুখতে মাঠে নেমেছে র‍্যাব-৮, বরিশাল। কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ইতোমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও মজুতদারিসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এসব অপরাধ নিয়ন্ত্রণে সংস্থাটি সফলতা অর্জন করেছে।

বর্তমান জ্বালানি তেলের অস্থির পরিস্থিতিতে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি ও ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে র‍্যাব-৮ কঠোর নজরদারি শুরু করেছে।
এরই অংশ হিসেবে বরিশাল সদরের যমুনা পেট্রোল ডিপো, বিভিন্ন পেট্রোল পাম্প, চকবাজার ও হাটখোলা বাজারে ভোজ্য তেলের আমদানিকারকদের গুদামসহ বিভিন্ন স্থানে পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ এর পক্ষ থেকে সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোথাও অবৈধ মজুত বা কৃত্রিম সংকটের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮, সদর কোম্পানি বরিশালের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ রওনক জাহান সরকার শুভ বলেন, “বাজারে কোনো ধরনের কারসাজি বা মজুতদারির চেষ্টা বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com