1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৫০|
শিরোনামঃ
মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা মে দিবসে শ্রমিকদের ঢল: বরিশালে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে বিলকিস শিরীনের জোরালো বার্তা বাবুগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ড হুমায়ুনের দোকানসহ কয়েকটি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত বরিশালে জেলা মটরযান মেকানিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সরকারি টাকায় অনিয়মের উৎসব! বাবুগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদপথে পাঁচ বছরের দৃঢ় পদচারণা: বরিশালে দৈনিক ‘আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ৪ এপ্রিল ২০২৬

বরিশালের বানারীপাড়ায় খাল থেকে ইউনুস আলী (৬০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইউনুস আলী উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে আউয়ার বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাড়ি জয়পুরহাট জেলায়। শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালের ঘাটে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com