1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:০৯|
শিরোনামঃ
শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সরকারি টাকায় অনিয়মের উৎসব! বাবুগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদপথে পাঁচ বছরের দৃঢ় পদচারণা: বরিশালে দৈনিক ‘আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন গলার কাঁটা সাগরদী সড়ক: অবৈধ দখলে থমকে ৪ লেন স্বপ্ন, মেয়রের জরুরি হস্তক্ষেপ দাবি আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম ​গৌরনদীতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি

“গণমাধ্যম সপ্তাহ ঘিরে দেশজুড়ে তৎপরতা: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১২ এপ্রিল”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
১-৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬কে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
সভায় আগামী কার্যক্রমকে গতিশীল করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে আগামীকাল জেলা ও উপজেলা শাখার সদস্যদের সমন্বয়ে আরেকটি বিস্তৃত সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এতে সারাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচির রূপরেখা আরও চূড়ান্ত করা হবে।

সভায় বিশেষ গুরুত্ব পায় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি। এ দাবিকে জোরালো করতে আগামী ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সারাদেশ থেকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শুধু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নয়, দেশের যেকোনো সাংবাদিক সংগঠনকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে করে গণমাধ্যমের ঐক্য ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com