1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:০৮|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিক সাইদুর রহমান সাঈদের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান (সাঈদ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২৯ মার্চ) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রথমে বরিশালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাংবাদিক সাইদুর রহমান সাঈদের মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল দক্ষিণবঙ্গ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ নোমানী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক সকালের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক শেখ শামীম।

অপরদিকে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্যক্তিগত জীবনে সাইদুর রহমান সাঈদ একজন সদালাপী, সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সহকর্মীদের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক, যা আজও তাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যু সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে।

সহকর্মীরা জানান, “সাঈদ ভাইয়ের মৃত্যু মানা সত্যিই কষ্টকর। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অসংখ্য স্মৃতি আজ মনে ভিড় করছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।”

সকলেই মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি যেন মরহুমের জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com