1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৩৮|
শিরোনামঃ
বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ

বরিশালে প্রকাশক-সম্পাদকদের নতুন শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মহসিন মন্টু ও নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে সংবাদপত্র সংশ্লিষ্ট প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন “বরিশাল প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির মাধ্যমে স্থানীয় গণমাধ্যমের উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নবগঠিত এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মোঃ মহসিন মন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।

সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বরিশালের গণমাধ্যমকে আরও শক্তিশালী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল করতে তারা একসঙ্গে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকতা ও প্রকাশনা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, এই সংগঠন শুধু পেশাগত স্বার্থ রক্ষাই নয়, বরং সমাজের উন্নয়ন ও গণমানুষের কথা তুলে ধরতেও কার্যকর ভূমিকা পালন করবে।

গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com