1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫২|
শিরোনামঃ
বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান ,গৌরনদী (বরিশাল)

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বরিশালের গৌরনদীতে ২৫শে মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের সেই কালরাত্রিতে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ​বুধবার (২৫শে মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা অফিসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার।
​স্মৃতিচারণ সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের বর্বরোচিত ‘অপারেশন সার্চলাইট’-এর ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, বাঙালির মুক্তির আন্দোলনকে স্তব্ধ করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির আহ্বায়কসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
​সভায় বক্তারা দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ২৫শে মার্চের রাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com