1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:১৯|
শিরোনামঃ
আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল ডিজিটাল ফাঁদে সাংবাদিকতা: সাইবার আইনের আতঙ্কে স্বাধীন গণমাধ্যম, সুরক্ষার দাবিতে সোচ্চার দেশজুড়ে সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​ তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী | ১৬ মার্চ ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।

সোমবার (১৬ মার্চ) গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গৌরনদীতে মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষক—যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি গৌরনদীকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

সভায় উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ খায়রুল হাসান সুমন, পুলিশ সুপার এ. জেড. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদি হাসানসহ অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

এ সময় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

গৌরনদী উপজেলার সচেতন মহল মন্ত্রীর এই বলিষ্ঠ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে অচিরেই গৌরনদী মাদকমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com